রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রাণীরহাট বাজার চত্বরে রাজানগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দীন বাহার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী।
রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদুল কামাল তালুকদার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি এবং উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, রাণীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি নাছির উদ্দীন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এলাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী ও ইউছুপ সাগর, নাজিম উদ্দিন, রাজানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদার, সদস্যসচিব আব্দুল হালিম মাসুদ, ইসলামপুর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল পারভেজ এবং শ্রমিক দলের আহ্বায়ক মুহাম্মদ রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ইউসুফ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথের একজন পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্বে রাঙ্গুনিয়াসহ উত্তর চট্টগ্রামে যুবদল সুসংগঠিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি রাজানগর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের ইউসুফ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত রাঙ্গুনিয়া বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী বলেন, রাজানগরবাসী তাঁকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, সেই ঋণ শোধ করার নয়। এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান দিতে তিনি রাজানগরের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে চান। রাঙ্গুনিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নাগরিক সমস্যাগুলো সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং রাজানগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে যোগ দেন। তাঁদের উপস্থিতিতে রাণীরহাট বাজার চত্বরের সংবর্ধনা অনুষ্ঠানটি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
MOHAMMAD MOINUDDIN