.

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে ছবির ক্যাপশন : যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
.
মোহাম্মদ মঈন উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ 

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(২৭শে অক্টোবর)  সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়ানগরস্হ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, রাঙ্গুনিয়া উপজেলা, রাউজান উপজেলা ও রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার তাপবিদ্যুৎ কেন্দ্র গেট এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা, পৌরসভা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে। পরে সেখান থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য মিছিল সহকারে সমবেতভাবে শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে উপস্থিত হন তারা। সমাধিস্থলে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধিস্থল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সহ সভাপতি সাবের সুলতান কাজল, সাহেদ কামাল, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, অর্থ সম্পাদক ইউসুফ কামাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন।

সংক্ষিপ্ত সমাবেশে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর সওদাগর, সদস্য সচিব এস এম লোকমান হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মহসিন,সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী জসিম উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার ও সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে শহীদ জিয়ার আদর্শে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানে অবদান রাখা নেতৃবৃন্দের প্রতি যোগ্যতম পদায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহবান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : MOHAMMAD MOINUDDIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরফভাটা ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাহবুল আলমের সমর্থ

সরফভাটা ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাহবুল আলমের সমর্থ