চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের তারিখ: ১ নভেম্বর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া ৮নং সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হওয়ার ঘোষনা দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুল আলম। শুক্রবার (৩০শে অক্টোবর) বিকালে সিপাহী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাহবুল আলমের সমর্থনে এলাকার সর্বস্তরের এলাকাবাসী সাথে এক বিশাল পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সরফভাটা ইউনিয়ন সেস্বাসেবক দলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন ও ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রবাসী আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মাহবুল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম, চট্টগ্রাম উত্তর জেলা সেস্বাসেবক দলের সিনিয়র সদস্য হাছান, সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওবাইদুল্লাহ, সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়নের সাবেক বিএনপি নেতা প্রবাসী আবছার, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি গিয়াস, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল বয়ান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জাহাঙ্গীর, হাজী আহমদ সিকদার, আলম, ওমর ফারুখ, আব্দুস সুবহান, আমিন শরীফ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন মাহাবুল আলমকে দীর্ঘদিন দরে কাছ থেকে দেখে আসছেন তারা, তার ব্যক্তিগত জিবন, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকান্ড ও এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাহবুল আলমের বিকল্প নেই। এলাকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও দালালমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিএনপির রাজনিতি করার করার জিবনে বিভিন্ন সময় বার বার নির্যাতন-নিপিড়নের শিকার হলেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি, সাধারণ জনগণের পাশে থাকার কারণে ইতিমধ্যেই তিনি সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়নে মাহাবুল আলমকে পূর্ণ সমর্থন জানিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মাহাবুল আলম উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি আপনাদেরই সন্তান, প্রতিটি মানুষের ন্যায়বিচার ও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে ৬নং ওয়ার্ডকে একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলাই হবে আমার মূল লক্ষ্য।
সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং জনসাধারনের উপস্হিতি লক্ষ্য করা গেছে। সভা শেষে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
MOHAMMAD MOINUDDIN