.

রাঙ্গুনিয়া সরফভাটায় জেন-জি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া সরফভাটায় জেন-জি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ায় জেন-জি ফুটবল টুর্নামেন্ট
.
মুহাম্মদ ওসমান গনি রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের  তারিখ: ৩০ অক্টোবর ২০২৬ 


রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন রাঙ্গুনিয়ায় পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৩০ অক্টোবর) জেন-জি ফুটবল একাদশ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এসএম ইফতেখার উদ্দিন রুবেল, উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আয়ুব। সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালমান সায়েদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী আকবরের যৌথ সঞ্চালনায় এবং সরফভাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসেদ আহমেদ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল, ইউনিয়ন বিএনপি নেতা মুহিব্বুল্লাহ মারুফি, মো. আখতার হোসেন মিয়াজি, হাফেজ জসিম উদ্দিন, মোহাম্মদ বাচ্চু, মো. জামাল, বিএস করিম, ফোরকান, আরবিন হুমায়ুন, ওসমান সিকদার, কফিল চৌধুরী, কোরবান আলী, সাখাওয়াত প্রমুখ।

নির্ধারিত সময়ে খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে এ টি স্কোয়াড ফুটবল একাদশ ২-০ গোলে ইয়ং স্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথিসহ অতিথিগণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, প্রাইজমানিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন বলেন, একটি সমাজকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বেগবান করা খুবই প্রয়োজন। সরফভাটাকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসন সিরিয়াসলি তৎপর। তিনি স্থানীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম বা জেন-জি যেভাবে সুস্থ ধারার ক্রীড়া বিনোদন বজায় রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। গ্রামীণ জনপদে ফুটবলকে বাঁচিয়ে রাখতে এবং নতুন খেলোয়াড় তৈরিতে এই ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষ করে তরুণ ও কিশোর দর্শকদের উপচে পড়া ভিড় এবং করতালি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে।


নিউজটি পোস্ট করেছেন : MOHAMMAD MOINUDDIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরফভাটা ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাহবুল আলমের সমর্থ

সরফভাটা ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাহবুল আলমের সমর্থ